ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ লোহিত সাগরে হুথিদের অস্ত্রে বেসামরিক বিমান চলাচলে হুমকির সতর্কতা

নিজস্ব সংবাদ :

সৌদি আরব প্রতিনিধি : দক্ষিণ লোহিত সাগরের আকাশপথে বেসামরিক বিমান চলাচল নিয়ে সতর্ক করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। শনিবার এক বিবৃতিতে তারা জানায়, হুথিদের ব্যবহৃত কিছু অস্ত্র বেসামরিক উড়োজাহাজ ও আন্তর্জাতিক বিমান চলাচলের রুটের জন্য হুমকি তৈরি করছে।

ইয়েমেনের সামরিক মুখপাত্র মেজর জেনারেল মাজিদ আল-নাজিলি দাবি করেন, হুথিরা ইরানের তৈরি বিমান প্রতিরক্ষা অস্ত্র পরিবর্তন করে ক্রুজ ক্ষেপণাস্ত্রে রূপান্তর করেছে। এসব অস্ত্র পশ্চিম ইয়েমেনের হোদেইদা প্রদেশ থেকে আন্তর্জাতিক আকাশপথের দিকে নিক্ষেপ করা হচ্ছে বলে তিনি জানান।

তার দাবি, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২৫ মিনিট পর্যন্ত আকাশে থাকতে পারে এবং তাপ-অনুসরণকারী প্রযুক্তি ব্যবহার করে। ফলে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য করতে না পারায় বাণিজ্যিক বিমান, জাতিসংঘ ও মানবিক সহায়তা বহনকারী উড়োজাহাজও ঝুঁকিতে পড়তে পারে।

ইয়েমেনের সামরিক বাহিনী এই পরিস্থিতিকে আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য গুরুতর ঝুঁকি হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ICAO এবং IATA-সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে ইয়েমেনি সামরিক বাহিনীর এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত হুথি বা ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি (EASA) ২০২৬ সালের মে মাসে ইয়েমেনের আকাশসীমা নিয়ে সতর্কতা হালনাগাদ করে জানিয়েছে, দেশটির আকাশসীমায় সামরিক সংঘাত ও বিমানবিধ্বংসী অস্ত্রের উপস্থিতির কারণে বেসামরিক বিমান চলাচলে উচ্চ ঝুঁকি রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দক্ষিণ লোহিত সাগরে হুথিদের অস্ত্রে বেসামরিক বিমান চলাচলে হুমকির সতর্কতা

আপডেট সময় ০৫:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬