ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-রিয়াদ রুটে বিমানের দুই ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধ

নিজস্ব সংবাদ :

অনিবার্য পরিস্থিতিতে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফ্লাইট দুটি স্থগিত থাকবে। এ অবস্থায় সংশ্লিষ্ট যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১০ অক্টোবর) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, স্থগিত ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফ্লাইট দুটির পরবর্তী সময়সূচি এবং চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বিষয়টি পর্যালোচনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে ভোগান্তি হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি, জরুরি সহায়তা বা প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের বিমান সংস্থার কল সেন্টারে যোগাযোগ করতে অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা তথ্য পাওয়া গেলে বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করা হবে। তাই সংশ্লিষ্ট যাত্রীদের পরবর্তী ঘোষণা অনুসরণ করে ভ্রমণসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা-রিয়াদ রুটে বিমানের দুই ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধ

আপডেট সময় ০২:৪১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬