ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেদ্দা বিমানবন্দরের টার্মিনাল-৪ চালু হচ্ছে, ধাপে ধাপে সরবে আন্তর্জাতিক ফ্লাইট

নিজস্ব সংবাদ :

মোহাম্মদ ফিরোজ ,সৌদিআরব প্রতিনিধি : ২৭ সেপ্টেম্বর ২০২৬: সৌদি আরবের জেদ্দায় কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ থেকে ধাপে ধাপে কার্যক্রম শুরু করেছে জেদ্দা এয়ারপোর্টস কোম্পানি। যাত্রী সংখ্যা বাড়ার সঙ্গে বিমানবন্দরের সক্ষমতা ও সেবা কার্যক্রম আরও উন্নত করতেই নতুন টার্মিনালটি চালু করা হচ্ছে।

প্রথম ধাপে রোববার থেকে Wizz Air, AJet ও SalamAir-এর ফ্লাইট টার্মিনাল-৪-এ স্থানান্তর করা হয়েছে। এরপর অনুমোদিত স্থানান্তর পরিকল্পনা অনুযায়ী আরও কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন ধাপে ধাপে নতুন টার্মিনালে সরিয়ে নেওয়া হবে।

পরিকল্পনা অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর Fly Jinnah ও Nesma Airlines, ২৯ সেপ্টেম্বর Akasa Air, ১ অক্টোবর SyrianAir ও Pegasus, এবং ৩ অক্টোবর Azerbaijan Airlines ও Tunisair-এর ফ্লাইট টার্মিনাল-৪-এ স্থানান্তরের কথা রয়েছে।

জেদ্দা এয়ারপোর্টস জানিয়েছে, টার্মিনাল-৪-এর মাধ্যমে বিমানবন্দরের বিভিন্ন টার্মিনালে যাত্রী ও ফ্লাইটের চাপ পুনর্বণ্টন, সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রী চলাচল ও ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ করা হবে।

৯৭ হাজার বর্গমিটার আয়তনের টার্মিনাল-৪ বছরে সর্বোচ্চ ১ কোটি ৫০ লাখ যাত্রী সেবা দেওয়ার সক্ষমতা রাখে। এতে আধুনিক অপারেশনাল ব্যবস্থা ও হজ-উমরাহ যাত্রীদের দলগত চেক-ইনের জন্য পৃথক সুবিধাও রয়েছে।

২০২৫ সালে কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে রেকর্ড ৫ কোটি ৩৪ লাখ যাত্রী যাতায়াত করেছেন। নতুন টার্মিনাল চালুর মাধ্যমে ভবিষ্যতে যাত্রী বৃদ্ধির চাপ মোকাবিলায় বিমানবন্দরের সক্ষমতা আরও বাড়বে।

যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ: বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনের অফিসিয়াল মাধ্যম থেকে ফ্লাইটটি কোন টার্মিনাল থেকে পরিচালিত হচ্ছে তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে জেদ্দা এয়ারপোর্টস কোম্পানি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জেদ্দা বিমানবন্দরের টার্মিনাল-৪ চালু হচ্ছে, ধাপে ধাপে সরবে আন্তর্জাতিক ফ্লাইট

আপডেট সময় ১২:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬