ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘#জুলাইCDI’ পোস্টে নতুন বিতর্কে শাওন, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

নিজস্ব সংবাদ :

২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতিবাহী জুলাই মাসের প্রথম দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন।

বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বহুল আলোচিত হ্যাশট্যাগ ‘#জুলাইCDI’ নিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন। পোস্টে তিনি দাবি করেন, গত এক বছরে ফেসবুকে পরিচিত-অপরিচিত অসংখ্য মানুষকে এই হ্যাশট্যাগ ব্যবহার করতে দেখেছেন।

শাওনের ভাষ্য অনুযায়ী, শুরুতে তিনি ধারণা করেছিলেন এটি হয়তো কেবল জুলাই মাসকে ঘিরে ব্যবহৃত একটি ট্রেন্ড। তবে পরে লক্ষ্য করেন, বছরের বিভিন্ন সময়েও একই হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে। এ থেকেই তিনি মন্তব্য করেন, এটি শুধু একটি নির্দিষ্ট সময়ের নয়, বরং যেকোনো পরিস্থিতিতে ব্যবহার করা যায়।

নিজের পোস্টে তিনি আরও ইঙ্গিতপূর্ণভাবে লেখেন, মন খারাপ, আনন্দ, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা রাগ—সব ধরনের অনুভূতি প্রকাশের ক্ষেত্রেই নাকি ‘#জুলাইCDI’ ব্যবহার করা সম্ভব। এমনকি কোনো অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে না পারলেও এই হ্যাশট্যাগ লেখার কথা উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে শাওন রসাত্মক সুরে লেখেন, যেহেতু পয়লা জুলাই, তাই তিনিও ‘#জুলাইCDI’ লিখলেন।

পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কেউ এটিকে ব্যঙ্গাত্মক মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট আবেগকে খাটো করার চেষ্টা বলে সমালোচনা করছেন। অন্যদিকে, একাংশের মতে, এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত পর্যবেক্ষণ ও মতপ্রকাশ।

এ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে অভিনেত্রী শাওনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অতিরিক্ত ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘#জুলাইCDI’ পোস্টে নতুন বিতর্কে শাওন, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

আপডেট সময় ০২:৫৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬