ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

নিজস্ব সংবাদ :

দেশের ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে জুন মাসে কার্যকর থাকা মূল্যহারই জুলাই মাসেও বহাল থাকবে।

মঙ্গলবার (৩০ জুন) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-কে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠায়। নতুন মূল্যহার ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা এবং ডিজেলের দাম ১১৫ টাকা নির্ধারিত রয়েছে।

এর আগে জুন মাসের জন্যও একই মূল্যহার নির্ধারণ করা হয়েছিল। ফলে টানা দ্বিতীয় মাসের মতো জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আনেনি সরকার।

আন্তর্জাতিক বাজারের মূল্য পরিস্থিতি, আমদানি ব্যয় এবং বিদ্যমান মূল্য সমন্বয় নীতির আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হয়। সেই ধারাবাহিকতায় জুলাই মাসের জন্যও আগের মূল্যহার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আপডেট সময় ০৩:১৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬