ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাগজের খবর ডেস্ক:

চুল ছেঁটে নতুন লুকে হালান্ড

নিজস্ব সংবাদ :

নতুন লুকে হালান্ড

কাল রাতে ম্যানচেস্টার সিটি ও বোর্নমাউথের হাইভোল্টেজ ম্যাচ যারা স্বচক্ষে দেখেছেন, তাদের মনে এক পলকের জন্য প্রশ্ন উঠতেই পারে—মাঠে ম্যান সিটির মূল গোলমেশিন আর্লিং হলান্ড আসলে কোথায়? কারণ ম্যাচটিতে নিজের পরিচিত দীর্ঘদিনের ট্রেডমার্ক চেহারা একদম খোলস বদলে সম্পূর্ণ নতুন রূপে মাঠে হাজির হয়েছিলেন এই নরওয়েজীয় তারকা ফরোয়ার্ড। নিজের চেনা দীর্ঘ সোনালি চুল ছেঁটে ছোট করে একদম নতুন লুক ধারণ করেছেন তিনি।

হালান্ড ধরা দিয়েছেন নতুন এক লুকে। দীর্ঘদিনের ট্রেডমার্ক লম্বা স্বর্ণালি চুল ছেঁটে ফেলেছেন। এবারের কাট ‘বাজ কাট’। নতুন মৌসুম শুরুর আগে নরওয়ের এই স্ট্রাইকার এই আকস্মিক পরিবর্তন রীতিমতো চমকে দিয়েছে ভক্তদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছোট ছাঁটের নতুন লুকের আকর্ষণীয় ছবি পোস্ট করে নিজেই শুভানুধ্যায়ীদের চমকে দেন এই সিটি স্ট্রাইকার। ক্যাপশনে আর্লিং হলান্ড লেখেন, ‘নতুন মৌসুম, নতুন ছাঁট।’ এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের চুল কাটার বিভিন্ন মনমুগ্ধকর ধাপের আরেকটি ছবি প্রকাশ করে তিনি বেশ আত্মবিশ্বাসের সাথে লেখেন, ‘ছোট চুল, কে কী বলল, তাতে কী আসে যায়!’

চুল কাটার পুরো প্রক্রিয়াও নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরেছেন তিনি।

সেখানে হালান্ড জানান, ২০২৬ বিশ্বকাপের পরই চুল কাটার কথা ভেবেছিলেন। তবে ব্যস্ততার কারণে তখন আর করা হয়নি। নতুন মৌসুম শুরু হওয়ায় এবার চুল ছেঁটে নতুনভাবে শুরু করতে চেয়েছেন।

হালান্ডের দীর্ঘ চুল তার ফুটবল ক্যারিয়ারের অন্যতম পরিচিত বৈশিষ্ট্য হয়ে উঠেছিল। তাই হঠাৎ করে এতটা ছোট চুলের লুকে তাকে দেখে সতীর্থ ও ভক্তদের মধ্যেও শুরু হয়েছে নানা আলোচনা।

চুল কাটার সময় হালান্ডের প্রেমিকা ইসাবেল হাউগসেং ইয়োহানসেনও উপস্থিত ছিলেন। প্রথমে পরিবর্তন দেখে তিনি বেশ আবেগপ্রবণ হয়ে পড়লেও পরে নতুন লুকের প্রশংসা করেন। হালান্ড অবশ্য মজা করে বলেন, তিনি আরও ‘কঠিন’ বা মিলিটারি ধরনের চেহারা আশা করেছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কাগজের খবর ডেস্ক:

চুল ছেঁটে নতুন লুকে হালান্ড

আপডেট সময় ০৭:০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬