ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীন–মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের স্বার্থে একযোগে কাজের অঙ্গীকার, সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ :

চীন ও মালয়েশিয়া বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (২৬ জুন) রাতে চীন ও মালয়েশিয়া সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সফরজুড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে আন্তরিকতা, মর্যাদা ও রাষ্ট্রীয় সম্মান দেখানো হয়েছে, তা শুধু একজন সরকারপ্রধানের প্রতি সৌজন্য নয়, বরং বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক শ্রদ্ধারও প্রতিফলন।

মাহদী আমিন বলেন, নির্বাচিত সরকারের নেতৃত্ব যখন জনগণের প্রত্যক্ষ সমর্থন থেকে আসে, তখন আন্তর্জাতিক অঙ্গনেও সেই নেতৃত্বের মর্যাদা ও গ্রহণযোগ্যতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়। চীন ও মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর জন্য লাল গালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশের জন্য গর্বের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে রাত ৭টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফেরেন। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চীন–মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের স্বার্থে একযোগে কাজের অঙ্গীকার, সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:২৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬