ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ছয়জনের কারাদণ্ড

নিজস্ব সংবাদ :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। পরে জবাই করা ছয়টি ঘোড়ার মাংস জব্দ করে মাটির নিচে পুঁতে রাখা হয়। আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়।

আজ শুক্রবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের খোদ্দ রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খোদ্দ রসুলপুর গ্রামের খায়রুল ইসলামের চাতালের একটি ঘরে মাংস কাটাকাটি চলছিল। বৃষ্টি নেই কিন্তু ঘরের ভেতরে মাংস কাটাকাটি দেখে আশপাশের লোকজনের সন্দেহ হয়। তাঁরা এগিয়ে গিয়ে দেখেন ভেতরে ঘোড়া জবাই করে মাংস কাটাকাটি চলছে। এগুলো গরুর মাংস হিসেবে বিক্রি করা হতো। পরে সাদুল্লাপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ছয়টি ঘোড়ার মাংস জব্দ করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ছয়জনের কারাদণ্ড

আপডেট সময় ০৪:২০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬