ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় আ.লীগ নেতা রনজিত বকশি সূর্য গ্রেপ্তার

নিজস্ব সংবাদ :

গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা কমিটির সহসভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর রনজিত বকশি সূর্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বয়স ৬৮ বছর।

সোমবার (৩১ আগস্ট) রাতে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রনজিত বকশি সূর্যের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধায় আ.লীগ নেতা রনজিত বকশি সূর্য গ্রেপ্তার

আপডেট সময় ০২:৪৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬