ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা: বটির ওপর পড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর

নিজস্ব সংবাদ :

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় খেলতে গিয়ে দুর্ঘটনায় নুসরাত জাহান মৌ (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত নুসরাত জাহান মৌ উপজেলার মহাজনপুর গ্রামের স্বপন আলীর মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেল প্রায় ৩টার দিকে বাড়ির আঙিনায় খেলাধুলার সময় হঠাৎ পা পিছলে গিয়ে একটি ধারালো বটির ওপর পড়ে যায় মৌ। এতে সে গুরুতর আহত হয়।

স্বজনরা দ্রুত তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও বিকেল প্রায় ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনায় আহত শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা: বটির ওপর পড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর

আপডেট সময় ০১:২৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬