ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারিগরি ত্রুটিতে উৎপাদন ব্যাহত, সাময়িক লোডশেডিং বাড়বে: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব সংবাদ :

দেশের দুটি বিদ্যুৎকেন্দ্রে আকস্মিক কারিগরি সমস্যার কারণে জাতীয় গ্রিড থেকে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সাময়িক লোডশেডিং দিতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। তবে তিনি কোন দুটি বিদ্যুৎকেন্দ্রে সমস্যা দেখা দিয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি।

মন্ত্রী জানান, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিক ধরা পড়ায় নিরাপত্তার স্বার্থে সেখানে বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ার কারণে কয়লাবাহী জাহাজ থেকে কয়লা খালাস করা সম্ভব না হওয়ায় আরেকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রেও উৎপাদন বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, এ পরিস্থিতি সাময়িক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে। সংকট কাটিয়ে উঠতে সবার সহযোগিতা ও ধৈর্য কামনা করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কারিগরি ত্রুটিতে উৎপাদন ব্যাহত, সাময়িক লোডশেডিং বাড়বে: বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময় ০২:৪৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬