ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁটাবনের বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিজস্ব সংবাদ :

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন এলাকায় একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট নিরলসভাবে কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন কর্মীরা। পলাশী ফায়ার স্টেশনসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ফায়ার সার্ভিস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কাঁটাবনের বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

আপডেট সময় ০১:৫৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬