ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল

নিজস্ব সংবাদ :

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরের সার্বিক পরিস্থিতি দেখতে বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধি দল। ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত তিন দিনের সফরে তারা কয়েকটি ক্যাম্প পরিদর্শন করবেন।

১০ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সিনিয়র লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট নোয়েল ডেইনা। এ সফরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের দুই কর্মকর্তাও তাদের সঙ্গে থাকবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২৬ ও ২৭ আগস্ট প্রতিনিধি দলটি উখিয়ার ছয়টি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখবে। এরপর ২৮ আগস্ট তারা টেকনাফের আরও দুটি ক্যাম্প পরিদর্শন করবেন।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, এটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধিদলের নিয়মিত পরিদর্শনের অংশ। মূলত রোহিঙ্গা শিবিরের বর্তমান পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো সরেজমিনে দেখতেই এ সফর।

তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অন্যতম বড় অর্থদাতা। দেশটির অর্থায়ন কীভাবে এবং কতটা কার্যকরভাবে ব্যয় হচ্ছে, তা পর্যবেক্ষণ করাও এই সফরের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সে অর্থে পরিদর্শনটি অনেকটা তদারকি বা ‘অডিট’-এর মতো।

২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সহিংসতা ও নিপীড়নের মুখে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। কয়েক মাসের মধ্যেই প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া-টেকনাফ এলাকায় আশ্রয় নেয়। এর আগে থেকেই সেখানে প্রায় চার লাখ রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছিলেন। পরবর্তী সময়েও বিভিন্ন পর্যায়ে আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

বর্তমানে বিশ্বের অন্যতম বড় শরণার্থী বসতি হিসেবে পরিচিত কক্সবাজারের এসব ক্যাম্পে বিপুলসংখ্যক রোহিঙ্গা বসবাস করছে। তাদের মানবিক সহায়তা, নিরাপত্তা ও প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলের নজরও অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল

আপডেট সময় ০৩:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬