ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এলপিজির সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: অপারেটররা

নিজস্ব সংবাদ :

দেশের বাজারে বর্তমানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছে খাতটির আমদানিকারক ও অপারেটররা। তাদের মতে, চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করার মতো পর্যাপ্ত আমদানি ও মজুদ রয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে দেশের এলপিজির সরবরাহ ও মজুদ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এলপিজির আমদানি, মজুদ, সরবরাহ ও বাজারদরসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়।

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য তুলে ধরে জানানো হয়, গত আগস্টে দেশে মোট ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। আর সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টনে।

আমদানি ও মজুদের এসব তথ্য পর্যালোচনার পর সংশ্লিষ্টরা জানান, দেশে এলপিজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাই এই মুহূর্তে বাজারে এলপিজির ঘাটতি বা সংকটের কোনো কারণ নেই।

তবে পর্যাপ্ত মজুদ থাকলেও গ্রাহক পর্যায়ে সরবরাহে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে অপারেটরদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জ্বালানিমন্ত্রী। পাশাপাশি কেউ যেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্যাস মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় এলপিজি ব্যবসার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন অপারেটররা। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ বলেন, এলপিজি আমদানির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে। সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ও সহজ রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দেশের সামগ্রিক জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার, আমদানিকারক ও অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এলপিজির সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: অপারেটররা

আপডেট সময় ০৩:০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬