ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশীদের নিয়ে ইতালিয়ান ও বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে প্রশ্ন উওর মতামত ও নৈশভোজ
ফাহিম হোসেন মুন্না , নর্থ ইতালি প্রতিনিধি
ইতালির ভেনিসে বসবাস করছে প্রায় ২৫ হাজার বাংলাদেশী। এদের মধ্য নতুন প্রজন্ম বেড়ে উঠছে প্রবাসেই। ইতালিয়ান ও বাংলাদেশীদের সংস্কৃতি , কর্মজীবন , সহ নানা বিষয়ের মুখোমুখি প্রশ্ন ও উত্তর এর আয়োজন করেন
ইংল্যান্ডের UCL ( ইউ সি এল ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের এসিসটেন্ট প্রফেসর ভারতীয় বংশোদ্ভূত মেঘনা মেহেত্তা ।
ভেনিসের মারঘেরা ও মেস্রের বাংলাদেশিদের ইতালিয়ানদের সাথে একত্রে বসবাস এবং তাদের কর্মজীবন, ইতালিতে বেড়ে ওঠা প্রভৃতি বিষয়ে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছে ঐতিহাসিক ভেনিসের Wetlands and tocia নামক একটি সংগঠনের মাধ্যমে ।

এখানে উন্মুক্ত আলোচনায় অংশনেন প্রফেসর মেঘনা মেহেত্তা , ভেনিসে বসবাসরত বাংলাদেশী বাংশোদ্ভূত পি এইচ ডি শিক্ষার্থী জুয়াইরিয়া উদ্দিন দেখা , ইতালিতে কর্মরত দোভাষী জোহরা হক , রেষ্টুরেন্টে কর্মরত ইফতেখার সেতু ও সদ্য ইতালিতে নবাগত হীম উদ্দিন ।
তাদের কর্মজীবনের নানাদিক বর্ণনা করেছেন ইতালিয় , ইংরেজি ও বাংলা ভাষায় । এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো , ইতালিয়ানদের সাথে বাংলাদেশীদের সু সম্পর্ক গড়ে তোলা , পারস্পরিক ভাব বিনিময় ও ভাতৃত্ব তৈরী , পাশাপাশি বাংলাদেশীদের এগিয়ে যাওয়া ও দুই দেশের সংস্কৃতি ও খাবার তুলে ধরে এসোসিয়েট প্রফেসর মেঘনা মেহেত্তা র লেখা একটি বইয়ের আগমন বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে ইতালিয় ও বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়। সে সময় ভেনিস বাংলা স্কুল পরিবারের সদস্যরা ছাড়াও শিক্ষারর্থীদের অভিভাবক ও স্হানীয় সামাজিক, ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।


























