ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুরায় পুরান ঢাকায় শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

নিজস্ব সংবাদ :

পবিত্র আশুরা উপলক্ষে শোক, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদাপূর্ণ পরিবেশে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার কিছু পর আনুষ্ঠানিকভাবে মিছিলটি শুরু হয়। ভোর থেকেই ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক শিয়া মুসলিম হোসেনি দালানে জড়ো হন। পরে তারা শোকাবহ পরিবেশে তাজিয়া মিছিলে অংশ নেন।

মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব এলাকা অতিক্রম করে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগই কালো পোশাক পরিধান করেন। তাদের হাতে শোকের প্রতীক ‘আলাম’, বিভিন্ন ধরনের পতাকা, নিশান এবং ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতীক দেখা যায়। শোকগাঁথা ও ধর্মীয় আবহে তারা কারবালার শহীদদের স্মরণ করেন।

তাজিয়া মিছিলকে ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), সোয়াত, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। মিছিলের পুরো পথজুড়ে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশও দায়িত্ব পালন করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আশুরায় পুরান ঢাকায় শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

আপডেট সময় ০৫:৩৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬