ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আল-আকসা নিয়ে সৌদির কড়া বার্তা, ‘উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে’

নিজস্ব সংবাদ :

মোহাম্মদ ফিরোজ ,সৌদিআরব প্রতিনিধি :পবিত্র আল-আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলি কর্মকর্তাদের ও উগ্র বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ বলেছে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং বিশ্বজুড়ে মুসলমানদের অনুভূতিতে উসকানি সৃষ্টি করে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের এক কর্মকর্তা ও একদল উগ্র বসতি স্থাপনকারীর প্রবেশের ঘটনায় গভীর উদ্বেগ ও কঠোর প্রতিবাদ জানায়। তাদের এ কর্মকাণ্ড দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পবিত্র স্থানগুলোর মর্যাদার প্রতি অবমাননা বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে সৌদি আরব পুনর্ব্যক্ত করেছে, ফিলিস্তিনি জনগণ ও দখলকৃত ফিলিস্তিনের পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে উসকানিমূলক, অবৈধ ও সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে এসব কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে রিয়াদ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনকারী যেকোনো হামলা ও উসকানি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। আল-আকসা মসজিদসহ পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনগত মর্যাদা রক্ষার ওপরও গুরুত্ব দিয়েছে দেশটি।

এর আগে ২০২৬ সালের আগস্টে আম্মানে অনুষ্ঠিত আরব ও ইসলামি দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকেও আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত অবস্থান পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করা হয়। বৈঠকে পবিত্র স্থানগুলো ঘিরে উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করা হয়েছিল।

সৌদি আরবের সাম্প্রতিক অবস্থান থেকে স্পষ্ট, আল-আকসা মসজিদের মর্যাদা ও বিদ্যমান ঐতিহাসিক-আইনগত অবস্থান পরিবর্তনের যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে রিয়াদ তার আপত্তি অব্যাহত রেখেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আল-আকসা নিয়ে সৌদির কড়া বার্তা, ‘উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে’

আপডেট সময় ০৪:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬