ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচ দেখতে গিয়ে রক্তাক্ত তরুণ, চট্টগ্রামে ছুরিকাঘাতে হাসপাতালে ভর্তি

নিজস্ব সংবাদ :

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক তরুণ। বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে জনসমাগমের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।

আহত তরুণের নাম মো. আসাদুল হক (২১)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াছিন আলীর ছেলে। বর্তমানে নগরীর হামজারবাগ এলাকায় বসবাস করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ম্যাচ চলাকালে বিপুল দর্শকের ভিড়ের মধ্যে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি হঠাৎ আসাদুলের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তার সঙ্গে থাকা বন্ধুরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ২টা ২৯ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা আসাদুলকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচ দেখতে গিয়ে রক্তাক্ত তরুণ, চট্টগ্রামে ছুরিকাঘাতে হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০২:৫০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬