ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

কাগজের খবর ডেস্ক:

রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোর ছয়টার দিকে তার শোবার ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রেমঘটিত বিষয় নিয়ে ঝগড়ার জেরে শনিবার (১৫ আগস্ট) ভোরে রিধি নিজেকে শেষ করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওই সময় কথিত প্রেমিককে ভিডিও কলে রেখেই এই অভিনেত্রী আত্মহত্যা করেন বলেও দাবি করেছেন পরিবারের সদস্যরা।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ জানান, রিধির পরিবারের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার প্রকৃত নাম লীনা আক্তার। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। রিধিকার পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি তার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক এবং মৃত্যুর ঠিক আগে তাদের মধ্যে ঠিক কী ঘটেছিল, তা তদন্তের আওতায় আনা হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, রিধির একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ভিডিও কলে রেখেই রিধি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী। তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

এ ছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিলেন রিধিকা রিধি। বিভিন্ন সময় তিনি তার কাজের ছবি প্রকাশ করতেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় ০৭:১৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬