অভিনেত্রী অন্তরা ব্যানার্জি গ্রেপ্তার
মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ঘটনায় ৩১ বছর বয়সি এই অভিনেত্রীকে গ্রেফতার করেছে রেল পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
রোববার (১২ আগস্ট) অরাবল্লী এক্সপ্রেসের একটি সংরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কামরায় ওঠার পর আরপিএফ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অন্তরা। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পোশাক খুলে ব্লেড হাতে নিয়ে হামলা চালানোর অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন অন্তরা। তার কাছে স্লিপার শ্রেণির টিকিট থাকলেও তিনি অরাবলি এক্সপ্রেসের সংরক্ষিত এসি কামরায় উঠেছিলেন বলে অভিযোগ। রাত সাড়ে ৯টা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিবলি ও ডহানুর মধ্যবর্তী এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় করা এফআইআরের তথ্য অনুযায়ী, এক যাত্রী অন্তরাকে সংরক্ষিত আসন ছেড়ে দিতে অনুরোধ করেন। তিনি এতে রাজি না হওয়ায় বিষয়টি রেল কর্তৃপক্ষ ও আরপিএফকে জানানো হয়।
এরপর আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার ওই কামরায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশের অভিযোগ, তখন তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন অভিনেত্রী। এফআইআরে আরও বলা হয়েছে, একপর্যায়ে অন্তরা নিজের পোশাক খুলে ফেলেন এবং হাতে রেজর ব্লেড নিয়ে আরপিএফ সদস্যদের ভয় দেখান। পরে ওই ব্লেড দিয়ে একজন কর্মীকে আঘাত করার অভিযোগও রয়েছে। এ ঘটনায় অন্তরাও আহত হন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, একপর্যায়ে অভিনেত্রী নিজের পোশাক খুলে ফেলেন এবং হাতে রেজর ব্লেড নিয়ে আরপিএফ কর্মীদের ভয় দেখাতে শুরু করেন। ওই ব্লেড দিয়ে এক কর্মকর্তাকে আঘাতও করেন বলে অভিযোগ। এ ঘটনায় অন্তরাও আহত হন। যামিনীকান্ত মিশ্রের অভিযোগ, অন্তরা তার পোশাক ও মোবাইলও ক্ষতিগ্রস্ত করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় কামরার দরজা বন্ধ করে দেওয়া হয়। তখন কামরা থেকে বের হওয়ার জন্য জানালার কাচ ভাঙারও চেষ্টা করেন অন্তরা। পরে দহানু স্টেশনে তাকে ট্রেন থেকে নামিয়ে সরকারি রেল পুলিশকে (জিআরপি) হস্তান্তর করা হয়।

























