চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল: পর্যটনমন্ত্রী
চলতি বছরের শেষ দিকে উদ্বোধনের অপেক্ষায় থাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর থার্ড টার্মিনাল চালুর ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি জানান, বগুড়া বিমানবন্দরের আধুনিকায়ন ও দেশের অন্যান্য বিমানবন্দরের সম্প্রসারণ কার্যক্রম দ্রুত শুরু করা হবে। সরকারের লক্ষ্য, উন্নত অবকাঠামো ও আধুনিক সেবার মাধ্যমে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর করা।
রোববার (২১ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ৩০ বছর মেয়াদি জাতীয় মাস্টারপ্ল্যান বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ট্যাগস :

























