ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণফোনের কাছে কর্মীদের পাওনা ৩৩ হাজার কোটি টাকা!

নিজস্ব সংবাদ :

দেড় দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও ন্যায্য পাওনা পরিশোধ না হওয়ার অভিযোগে আবারও আন্দোলনে নেমেছেন দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের সাবেক কর্মীরা। তাদের দাবি, শ্রমিক লভ্যাংশ তহবিল (ডব্লিউপিপিএফ) থেকে ৫ শতাংশ অংশীদারিত্বসহ মোট প্রাপ্য অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা।

দীর্ঘদিন ধরে বকেয়া এই অর্থ পরিশোধে টালবাহানার প্রতিবাদে তারা মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। আন্দোলনকারীদের মতে, গত ১৭ বছরে জমে থাকা এই অর্থ পরিশোধ করা হলে তা দেশের প্রায় ৬৭টি জাতীয় বাজেটের সমান হবে। তাই দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া এক সাবেক কর্মী বলেন, তিনি প্রায় ১৫ বছর গ্রামীণফোনে কাজ করেছেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কিন্তু অবসরের পরও নিজের ন্যায্য পাওনার অপেক্ষায় থাকতে হচ্ছে। তার দাবি, আদালতের আইনি প্রক্রিয়াও শেষ হয়েছে, এখন আর বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘ আইনি জটিলতার কারণে বছরের পর বছর তাদের পাওনা আটকে আছে। এ সময়ের মধ্যে অনেক সাবেক কর্মী মৃত্যুবরণ করেছেন এবং অনেকে অসুস্থতা ও আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। তাই দ্রুত অর্থ পরিশোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারী সুলেমান মেহেদী বলেন, প্রায় চার হাজার সাবেক কর্মী ও তাদের পরিবার এই অর্থের অপেক্ষায় আছেন। তারা কোনো সংঘাত চান না, বরং আলোচনার মাধ্যমে একটি সম্মানজনক সমাধান প্রত্যাশা করেন।

আন্দোলনকারীদের ভাষ্য, শ্রমিক লভ্যাংশ তহবিল থেকে আইন অনুযায়ী তাদের ৫ শতাংশ অংশীদারিত্ব পাওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতা ও দীর্ঘসূত্রিতার কারণে তা এখনো বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

তাদের অভিযোগ, গ্রামীণফোন দেশের অন্যতম লাভজনক প্রতিষ্ঠান হলেও প্রতিষ্ঠানের সাফল্যে অবদান রাখা কর্মীদের ন্যায্য অধিকার পরিশোধে এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে বাধ্য হয়েই তারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গ্রামীণফোনের কাছে কর্মীদের পাওনা ৩৩ হাজার কোটি টাকা!

আপডেট সময় ০৫:৪৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬