ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

নিজস্ব সংবাদ :

মনিরুজ্জামান মনির ,বিশেষ প্রতিবেদক

স্বাস্থ্যগত জটিলতা কাটিয়ে রাজধানীর অস্থায়ী আবাসে ফিরেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। গত ১৫ জুন হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার তিনি বাসায় ফেরেন।

বাসায় ফেরার পর এক প্রতিক্রিয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, অন্যান্য বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের সহযোগিতা ও আন্তরিক তত্ত্বাবধানের জন্য ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বিশেষভাবে দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ও কার্ডিওলজি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক আলেয়া সুলতানা-এর সার্বক্ষণিক তত্ত্বাবধান, পেশাদারিত্ব ও মানবিক আচরণের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, হাসপাতালে অবস্থানকালে বিভিন্ন বিভাগের সিনিয়র চিকিৎসক, কর্মকর্তা ও সৈনিকরা যে আন্তরিকতা, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেছেন, তা তিনি আজীবন স্মরণ রাখবেন।

এছাড়া আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী এবং দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য শুভানুধ্যায়ীর দোয়া ও শুভকামনার জন্যও কৃতজ্ঞতা জানান তিনি।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, “আলহামদুলিল্লাহ, আমি এখন অনেকটাই সুস্থ। আরও কিছুটা সুস্থ হয়ে খুব শিগগিরই কর্মস্থলের উদ্দেশে রওনা হবো

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

আপডেট সময় ১০:৪৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬