ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী

কাগজের খবর ডেস্ক:

সাই পল্লবী

নীতেশ তিওয়ারীর বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর। সিনেমাটি ঘিরে আলোচনার মধ্যেই সম্প্রতি নিজের জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, তা জানিয়েছেন তিনি।

সিনেমাটির প্রচারে সহ-অভিনেতা রণবীর কাপুর ও রবি দুবের সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে হাজির হয়েছিলেন সাই পল্লবী। অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন অভিনেত্রীর কাছে জানতে চান, কেমন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান তিনি।

জবাবে সাই পল্লবী বলেন, ‘প্রথমত তাকে একজন খাঁটি ও ভালো মানুষ হতে হবে। খুব বেশি আত্মকেন্দ্রিক হলে চলবে না। এমন একজন মানুষ প্রয়োজন যিনি আত্মবিশ্লেষণ করতে জানেন, যিনি নিজের ভুলগুলো বুঝতে পারেন এবং তা শুধরে নেওয়ার মানসিকতা রাখেন— অন্যের ওপর দোষ না চাপিয়ে।’

জীবনসঙ্গীর এসব গুণের কথা বলার পর হাসিমুখে আরও একটি শর্তের কথা জানান অভিনেত্রী। সাই পল্লবী বলেন, ‘খুব বড় কোনো তালিকা নেই। তবে মানুষটা ভালো হওয়ার পাশাপাশি তার যদি রান্নার হাতটাও ভালো হয়, তবে তো আরও দারুণ হয়!’

অনুষ্ঠানে অমিতাভ বচ্চন জানতে চান, ডাক্তারি পড়া ছেড়ে অভিনয়ে আসার সিদ্ধান্ত কীভাবে নিয়েছিলেন সাই পল্লবী। উত্তরে অভিনেত্রী জানান, ঈশ্বরই তার ভাগ্যে অভিনয়ে আসার পথ তৈরি করে দিয়েছিলেন।

এ কথা শুনে কিছুটা অবাক হন অমিতাভ বচ্চন। তখন পাশে বসা রণবীর কাপুর রসিকতা করে বলেন, ‘ভগবানের প্রেসক্রিপশন ছিল স্যার, যে ওনাকে অভিনয়ই করতে হবে!’ তার এ মন্তব্যে হাসিতে মেতে ওঠেন উপস্থিত দর্শকেরা।

অনুষ্ঠানের আরেকটি প্রমোতে ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতাও তুলে ধরেন সাই পল্লবী। তিনি জানান, সাধারণ কোনো চরিত্রে অভিনয়ের আগে সেই চরিত্রে নিজের কাছ থেকে কী দেওয়া সম্ভব, তা নিয়ে ভাবেন। কিন্তু সীতার চরিত্রে অভিনয়ের সময় তাঁর ভাবনা ছিল ভিন্ন। পবিত্র এই চরিত্র থেকে কী জ্ঞান ও শিক্ষা অর্জন করা যায়, সেটিই ছিল তাঁর কাছে মুখ্য। তাই কোনো কৌশল অবলম্বন না করে সীতার কাছে প্রার্থনা করেই শুটিং শুরু করেছিলেন তিনি।

যশ ও নামিত মালহোত্রা প্রযোজিত দুই পর্বের এই মহাকাব্যিক সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের ভূমিকায় সানি দেওল। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয়।

প্রায় চার হাজার কোটি টাকা বাজেটের এই ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্ব আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তির সম্ভাব্য সময় ২০২৭ সালের দীপাবলি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী

আপডেট সময় ০৭:১৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬