ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর টেস্ট : প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট বাংলাদেশ

কাগজের খবর ডেস্ক:

২৭২ রানে অলআউট বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ব্যাটিং ধ্বসে আজ ৫৯ রান তুলতেই বাকি ৭ উইকেট হারাল টাইগাররা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছিল ৩ উইকেটে ২১৩ রান নিয়ে। বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় ২২১ রানে। এরপর থেকেই ব্যাটিং ধ্বসের শুরু। নাজমুল হোসেনের দল আজ ৫৯ রান তুলতে হারিয়েছে ৭ উইকেট। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন শরীফুল ইসলাম। তাকে আউট জোমেল ওয়ারিক্যান পঞ্চম উইকেটের দেখা পেয়েছেন।

বাংলাদেশের হয়ে ৩৪ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। আজ ১০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন লিটন। তাকে সঙ্গে দিতে পারেননি অন্য কেউ।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ৯৭.৪ ওভারে ২৭২ (সাদমান ১০৫, হৃদয় ৪২, লিটন ৩৪*, মুমিনুল ২৮, নাজমুল ১৯, মিরাজ ১৫; ওয়ারিক্যান ৫/৫৩, বিশপ ২/৬১, জোসেফ ২/৪১, চেজ ০/৫৩)।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মিরপুর টেস্ট : প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট বাংলাদেশ

আপডেট সময় ০৫:৫৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬