ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব সংবাদ :

স্পোর্টস ডেস্ক, কাগজের খবর

বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই উত্তর আমেরিকার অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় স্থান টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনাকর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি ও জাতীয় পতাকা হাতে একদল সমর্থক দলটির সমর্থনে মিছিল ও সমাবেশে অংশ নেন। একই সময়ে আলজেরিয়ার রঙে সজ্জিত আরেকটি সমর্থক গোষ্ঠীর সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। আর্জেন্টিনা দলের অবস্থানস্থল কানসাস সিটিতেও সমর্থকদের অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুরুতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হলেও একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাকবিতণ্ডা থেকে ধাক্কাধাক্কি, লাথালাথি এবং শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের সমর্থকরা। এ সময় ঘটনাস্থলে অপ্রাপ্তবয়স্ক দর্শকরাও উপস্থিত ছিলেন।

ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন ব্যক্তি সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও শুরুতে তারা সফল হননি। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না কিংবা কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ

আপডেট সময় ০৪:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬