সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৯ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী যেসব নারী মনোনয়নপ্রত্যাশী ইতোমধ্যে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন, তাদের নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩-২৩ নম্বর সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সব মনোনয়নপ্রত্যাশীকে ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে দলটি।

























