ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

নিজস্ব সংবাদ :

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৯ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী যেসব নারী মনোনয়নপ্রত্যাশী ইতোমধ্যে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন, তাদের নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩-২৩ নম্বর সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সব মনোনয়নপ্রত্যাশীকে ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে দলটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

আপডেট সময় ০৩:০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬