ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদে হুথি হামলার নিন্দায় ইইউ, সৌদির পাশে থাকার বার্তা কায়া কালাসের

নিজস্ব সংবাদ :

সৌদিআরব : সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে সংস্থাটি।

রোববার (১১ অক্টোবর) সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তানীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কায়া কালাস।

আলোচনায় সৌদি আরব ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা, পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলা নিয়েও আলোচনা করেন তাঁরা।

কালাস এ হামলার নিন্দা জানিয়ে বলেন, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে নির্বিচার হামলার কোনো যুক্তি থাকতে পারে না। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ ছাড়া আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন ইইউর এই শীর্ষ প্রতিনিধি। একই সঙ্গে আঞ্চলিক জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

সূত্র: সৌদি গেজেট

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রিয়াদে হুথি হামলার নিন্দায় ইইউ, সৌদির পাশে থাকার বার্তা কায়া কালাসের

আপডেট সময় ১২:২৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬