ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আহত

নিজস্ব সংবাদ :

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের সমষপুর ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারদিনের (১৭) বাড়ি শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মিলনের ছেলে। আহত মোটরসাইকেল চালক মিঠু (২২) শ্রীনগর ইউনিয়নের বাঁশপট্টি এলাকার মৃত সামছুলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে ঢাকামুখী লেনে সমষপুর ফ্লাইওভারের ঢালে একটি শ্যামলী পরিবহন বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফারদিনকে মৃত ঘোষণা করা হয় বলে তার স্বজনেরা নিশ্চিত করেছেন। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা জানান,শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আহত

আপডেট সময় ০৭:১৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬