ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদ বিমানবন্দরে জোড়া হামলা, নিহত ৩ সৌদি নাগরিক

নিজস্ব সংবাদ :

সৌদি আরব : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি হামলায় তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিভিন্ন দেশের নাগরিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিমানবন্দরটির স্থাপনা ও সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়। শুক্রবার (৯ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রথম হামলাটি হয় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের স্থাপনায়। দ্বিতীয় হামলায় লক্ষ্যবস্তু করা হয় সৌদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। হামলায় বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ও উড়োজাহাজের ক্ষয়ক্ষতি হয়েছে।

আহতদের মধ্যে সৌদি নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসী রয়েছেন। তাঁদের কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ইয়েমেনভিত্তিক ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। তবে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত প্রাথমিক বিবৃতিতে দায়ীদের পরিচয় নিশ্চিত করা হয়নি।

হামলার পর জরুরি সেবাদানকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং আকাশপথে বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

সূত্র: সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রিয়াদ বিমানবন্দরে জোড়া হামলা, নিহত ৩ সৌদি নাগরিক

আপডেট সময় ০৩:৪৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬