ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগাম ঘোষণা ছাড়াই ৩০ ব্যাংকের কিউক্যাশ সেবা বন্ধ, ভোগান্তিতে লাখো গ্রাহক

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তা ও প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন শুরু হয়েছে। তবে এ কার্যক্রমের কারণে একসঙ্গে ৩০টি বাণিজ্যিক ব্যাংকের এটিএম, কার্ড ও পয়েন্ট অব সেল (পিওএস) সেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন লাখ লাখ গ্রাহক।

রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে। ফলে প্রায় ছয় দিন ধরে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত নির্দিষ্ট কিছু আর্থিক সেবা ব্যবহার করতে পারছেন না গ্রাহকেরা।

সবচেয়ে বেশি সমালোচনা তৈরি হয়েছে সেবা বন্ধের আগে গ্রাহকদের পর্যাপ্তভাবে অবহিত না করায়। সংশ্লিষ্ট ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংককে আগাম না জানিয়েই এমন বড় সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করতে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন একটি স্বাভাবিক প্রযুক্তিগত প্রক্রিয়া হতে পারে। তবে এত বড় পরিসরে সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংককে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রয়োজন ছিল।

তার মতে, গ্রাহকদেরও আগাম সতর্ক করা উচিত ছিল। কিন্তু যথাযথ ঘোষণা ছাড়াই সেবা বন্ধ হয়ে যাওয়ায় হঠাৎ করে অনেক গ্রাহক আর্থিক লেনদেনে সমস্যায় পড়েছেন। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে জানান তিনি।

কোন কোন সেবা বন্ধ?

ব্যাংকগুলোর পাঠানো বার্তা অনুযায়ী, কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত সংশ্লিষ্ট নেটওয়ার্কের এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) এবং পিওএস টার্মিনাল ব্যবহার করা যাবে না।

তবে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ হয়নি। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর দাবি, অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে অর্থ লেনদেন চালু রয়েছে। ফলে বিকল্প এসব মাধ্যম ব্যবহার করে প্রয়োজনীয় লেনদেন করার সুযোগ থাকছে গ্রাহকদের।

সেবা স্বাভাবিক হবে কবে?

এক্সিম ব্যাংকের কর্মকর্তা মনির হোসেন জানান, নির্ধারিত সময়ের আগেই প্রযুক্তিগত কাজ শেষ হলে সংশ্লিষ্ট সেবাগুলো দ্রুত পুনরায় চালু করা হবে।

সাময়িক এই সমস্যার সময়ে জরুরি অর্থের প্রয়োজন হলে গ্রাহকদের বিকল্প ডিজিটাল লেনদেন ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

আগাম সতর্কতা না থাকায় প্রশ্ন

ব্যাংকিং প্রযুক্তির নিয়মিত রক্ষণাবেক্ষণ কিংবা আধুনিকায়নের জন্য কোনো কোনো সেবা সাময়িকভাবে বন্ধ রাখা নতুন ঘটনা নয়। তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্ড ও এটিএম-সংশ্লিষ্ট সেবা প্রায় এক সপ্তাহের জন্য সীমিত রাখার ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, এমন দীর্ঘ সময়ের রক্ষণাবেক্ষণ পরিকল্পনা থাকলে গ্রাহকদের অন্তত কয়েক দিন আগে জানানো প্রয়োজন ছিল। এতে গ্রাহকেরা প্রয়োজনীয় নগদ অর্থ সংগ্রহ কিংবা বিকল্প লেনদেনের ব্যবস্থা করে রাখতে পারতেন।

আগাম কোনো গণবিজ্ঞপ্তি না থাকায় হঠাৎ সেবা বন্ধ হয়ে যাওয়ায় অনেক গ্রাহককে জরুরি সময়ে সমস্যায় পড়তে হয়েছে। এ ধরনের ঘটনা ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার ওপর মানুষের আস্থাকেও নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আগাম ঘোষণা ছাড়াই ৩০ ব্যাংকের কিউক্যাশ সেবা বন্ধ, ভোগান্তিতে লাখো গ্রাহক

আপডেট সময় ০২:৪৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬