ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উগ্রবাদ মোকাবিলায় সচেতনতা ও মধ্যপন্থার ওপর জোর মদিনার আমিরের

নিজস্ব সংবাদ :

মোহাম্মদ ফিরোজ ,সৌদিআরব প্রতিনিধি : সমাজের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে সঠিক চিন্তাধারা, বুদ্ধিবৃত্তিক সচেতনতা এবং মধ্যপন্থার মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন সৌদি আরবের মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান।

রোববার মদিনার ইসলামিক ইউনিভার্সিটিতে আয়োজিত ‘সৌদি আরবের বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলার প্রচেষ্টা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রিন্স সালমান বিন সুলতান বলেন, উগ্রবাদ, চরমপন্থা ও বুদ্ধিবৃত্তিক বিচ্যুতির বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করতে সমাজে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বুদ্ধিবৃত্তিক ভারসাম্য ও মধ্যপন্থার মূল্যবোধকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

তিনি বলেন, সৌদি আরব বুদ্ধিবৃত্তিক নিরাপত্তা রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সহনশীলতার সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে ধর্মীয়, শিক্ষাগত, নিরাপত্তা ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকা প্রয়োজন।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক এ সম্মেলনে সৌদি আরবসহ বিভিন্ন দেশের গবেষক, বিশেষজ্ঞ, ইসলামি প্রতিষ্ঠান ও ফতোয়া কেন্দ্রের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে বুদ্ধিবৃত্তিক বিচ্যুতির কারণ, এর সামাজিক প্রভাব এবং তা মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলারসের চেয়ারম্যান শেখ সালেহ আল-ফাওজানও বক্তব্য দেন। তিনি বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় সমাজের বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সম্মেলন শেষে মদিনার আমির প্রদর্শনী পরিদর্শন করেন এবং আয়োজক ও অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

উগ্রবাদ মোকাবিলায় সচেতনতা ও মধ্যপন্থার ওপর জোর মদিনার আমিরের

আপডেট সময় ০৪:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬