ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে রাজনৈতিক ফায়দার চেষ্টা, বিএনপির বিরুদ্ধে এনসিপির অভিযোগ

নিজস্ব সংবাদ :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারীর সাম্প্রতিক বক্তব্যের অংশবিশেষ তুলে ধরে বিএনপি ও তাদের অনুসারীরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে এনসিপি। দলটির দাবি, বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট আড়াল করে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার উদ্দেশ্যে তা বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এ অভিযোগ করেন।

বিবৃতিতে বলা হয়, নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খণ্ডিত করে বিএনপি এবং তাদের সমর্থকরা জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। অথচ তার বক্তব্যের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী রাজনীতির স্থায়ী অবসান, প্রয়োজনীয় সংস্কার এবং দেশে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ তুলে ধরা।

এনসিপি নেতারা পাটোয়ারীর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জানান, তিনি সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের বিষয়গুলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার সঙ্গে যুক্ত করেছেন। তাদের ভাষ্য, বক্তব্যটির উদ্দেশ্য কোনো ধরনের সহিংসতা উসকে দেওয়া নয়; বরং এসব রাজনৈতিক ও বিচারিক প্রশ্নের সমাধানের মাধ্যমে দেশে স্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

বিবৃতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কথিত নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারছে না। দলটির দাবি, এই ব্যর্থতার দায় এড়াতে এনসিপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।

এনসিপি আরও জানিয়েছে, জুলাই গণহত্যার বিচার, কাঠামোগত সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তাদের রাজনৈতিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও পুনর্ব্যক্ত করেছে দলটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে রাজনৈতিক ফায়দার চেষ্টা, বিএনপির বিরুদ্ধে এনসিপির অভিযোগ

আপডেট সময় ০৩:১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬