ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাম ভবনে রহস্যজনক মৃত্যু, এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ :

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন।

তবে মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্তের পরই স্পষ্ট হবে।

এর আগে চলতি বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরবর্তী সময়ে গাজী নজরুল ইসলাম মরিয়ম খাতুনকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। এ ঘটনা নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

পরবর্তীতে গাজী নজরুল ইসলামকে দলীয় শৃঙ্খলা ও নৈতিকতার বিষয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের খবরও প্রকাশিত হয়।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ন্যাম ভবনে রহস্যজনক মৃত্যু, এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬