ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু

কাগজের খবর ডেস্ক:

ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ঘুমের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আব্দুল্লাহ আল ফয়েজ (২৭) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে জেদ্দা শহরের নিজ কক্ষে তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ ফয়েজ সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবু বক্করের ছেলে। তিনি অপর দুই ভাইসহ সৌদি আরবের জেদ্দা শহরে একটি বোরকার দোকান করতেন বলে জানা গেছে।

নিহতের মামা মোরশেদুল আলম চৌধুরী বলেন, তারা তিন ভাই মামুনুর রশিদ, ফয়সাল ও ফয়েজ মিলে সৌদি আরবের জেদ্দা শহরে ৩টি বোরকার দোকান পরিচালনা করত।

শুক্রবার জুমার নামাজে যাওয়ার জন্য অন্যরা ফয়েজকে তার কক্ষ থেকে ডাকতে গেলে সে সাড়া দেয়নি। এরপর দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়েজকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই মোহাম্মদ শাহেদ বলেন, ইতোমধ্যে সৌদি আরব থেকে তার মরদেহ দেশ আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দুই দেশের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে তার মরদেহ দেশে আনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু

আপডেট সময় ১০:২৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬