ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে চোরাই সিএনজি বিক্রির চেষ্টায় ৩ যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে চোরাই সিএনজি বিক্রির চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টার দিকে শ্রীনগর উপজেলার বালাশুর বাজার এলাকায় সিএনজিটি বিক্রির জন্য নিয়ে আসেন সাজ্জাদ হোসেন শুভ (২০), ইমরান (২০) ও সিয়াম হোসেন (১৯)। স্থানীয় ইয়াছিন মোল্লার কাছে সিএনজিটি বিক্রির প্রস্তাব দেন তারা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ইয়াছিন মোল্লা সিএনজিটির কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এতে তাঁর সন্দেহ হলে তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে শ্রীনগর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় রাত সারে ৮টা দিকে ওই তিনজনকে সিএনজিসহ আটক করে। এ সময় সিএনজিটি জব্দ করা হয়। শ্রীনগর থানার( ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাজ্জাদ হোসেন শুভ মুন্সীগঞ্জ সদর উপজেলার আলদী রাজারচর এলাকার শরীফের ছেলে, ইমরান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার টেংরামারা ক্যাম্প এলাকার আজিজুলের ছেলে এবং সিয়াম হোসেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগান এলাকার মুন্নার ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রীনগরে চোরাই সিএনজি বিক্রির চেষ্টায় ৩ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬