ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, মিলল বিপুল বিদেশি মদ

নিজস্ব সংবাদ :

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় এক ছাত্রদল নেতার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযানে ঠিক কত বোতল মদ উদ্ধার হয়েছে, এ ঘটনায় কারা আটক হয়েছেন এবং জব্দ তালিকায় কী কী রয়েছে—এসব বিষয়ে বুধবার রাত পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর থানার কেবি দোভাষ লেন এলাকায় এ অভিযান চালানো হয়। যে বাসায় অভিযান হয়েছে, সেটি বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু শাকিল সাগরের বলে জানা গেছে। তিনি নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীরের অনুসারী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, অভিযানে বাসাটি থেকে প্রায় ২০০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। একই সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে বলেও সূত্রটির দাবি।

তবে আবু শাকিল সাগরকে আটক করা হয়েছে কি না, তা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের ভাষ্য, অভিযানের সময় সাগর বাসায় ছিলেন এবং পুলিশ তাকে হেফাজতে নেয়। তবে অভিযানকারী দলের এক সদস্য এ তথ্য অস্বীকার করে বলেন, সাগরকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে উদ্ধার হওয়া মদের পরিমাণ, আটক ব্যক্তিদের পরিচয় এবং জব্দ তালিকার বিষয়ে নিশ্চিত তথ্য জানতে নগরের মনসুরাবাদে ডিবি কার্যালয়ে যোগাযোগ করা হয়। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ডিউটি অফিসার এবং ডিবির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ শরীফুল ইসলামের কার্যালয়ে যোগাযোগ করা হলে একে অপরের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হলেও অভিযানের বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

পরে ডিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অভিযানটির পূর্ণাঙ্গ তথ্য, উদ্ধার হওয়া মদের পরিমাণ এবং আটক ব্যক্তিদের বিষয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এদিকে, অভিযানকে ঘিরে পুলিশের বক্তব্যে অস্পষ্টতা থাকায় উদ্ধার ও আটকের প্রকৃত তথ্য নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, মিলল বিপুল বিদেশি মদ

আপডেট সময় ০২:৪০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬