ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘড়ায় চেয়ারম্যান প্রার্থী মনির বেপারীর নির্বাচনী উঠান বৈঠক

নিজস্ব সংবাদ :

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
আসন্ন ৭ নম্বর বাঘড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মনির হোসেন বেপারীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাঘড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রুদ্রপাড়া বালুর মাঠ এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইদ্রিস শেখ,সঞ্চালনায় ফরহাদ খালাসি
উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মনির হোসেন বেপারী তাঁর নির্বাচনী পরিকল্পনা ও ইউনিয়নের উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য দেন ইসমাইল মেম্বার, শাহজাহান শেখ, মরন খান, নয়ন খাঁ, মোতালেব শেখ, বাবুল মোল্লা, ও জলিল মোল্লা।
বক্তারা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মনির হোসেন বেপারীর পক্ষে সমর্থন ও সহযোগিতার আহ্বান জানান। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভোটার, সমর্থক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাঘড়ায় চেয়ারম্যান প্রার্থী মনির বেপারীর নির্বাচনী উঠান বৈঠক

আপডেট সময় ০৯:২০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬