ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব সংবাদ :

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল থেকে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী শ্রীনগর বাইপাস মোড়ের বাগানবাড়ি এলাকায় জড়ো হতে থাকেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চকবাজার জামে মসজিদ ব্রিজ এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম।

পরে বাদ মাগরিব বাগানবাড়ি এলাকায় আশরাফ হোসেন মিলনের সভাপতিত্বে পৃথক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন আব্দুর রহিম মৃধা ফারুক, ফারুক মোড়ল, ফয়সাল আহাম্মদ রনি, ইমদাদুল ইসলাম রজিন, আশরাফুল ইসলাম শুভ, তোফায়েল আহমেদ তপন, আলমগীর আলম, মোহাম্মদ আলী সাগর, জাকির হোসেন বাবুল, রমজান, দীল মোহাম্মদ, সংগ্রাম, অপু, খোকন ও মোতালেবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে শ্রীনগরে সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তারা অনতিবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান এবং এ বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রীনগরে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ০৯:১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬