ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার

কাগজের খবর ডেস্ক:

বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার

আন্তর্জাতিক ফুটবল থেকে মহাতারকা লিওনেল মেসির আনুষ্ঠানিক অবসরের ঘোষণার পর তাঁর অভূতপূর্ব ক্যারিয়ারকে সম্মান জানাতে এক অনন্য ও বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দেশটির পুরুষ ও নারী ফুটবলের সকল পর্যায়ের ঘরোয়া প্রতিযোগিতায় ম্যাচের প্রথমার্ধের ১০ম মিনিটে খেলা এক মিনিটের জন্য স্থগিত রেখে করতালি এবং বিশেষ শ্রদ্ধা নিবেদনের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন। গত ৩১ আগস্ট নিজের ইনস্টাগ্রামে দেওয়া তিন পাতার এক লিখিত বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা লেখেন, ‘ফাইনালের পর কিছুটা সময় পার হয়েছে, অনেক ভাবনা-চিন্তার পর আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের বিবৃতিতে জানায়, বিশ্ব ফুটবলে মেসির অবদান ও অর্জনকে চিরস্মরণীয় করে রাখতেই ঘরোয়া লিগের প্রতিটি ম্যাচের ১০ম মিনিটে এক মিনিট খেলা বন্ধ রেখে করতালির মাধ্যমে অভিবাদন জানানো হবে। পাশাপাশি যেসব স্টেডিয়ামে ডিজিটাল ভিডিও বোর্ড সুবিধা রয়েছে, সেখানে খেলা শুরুর আগে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের ওপর নির্মিত বিশেষ শ্রদ্ধাঞ্জলি ভিডিও প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০০৫ সালের ১৭ আগস্ট আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া মেসি আর্জেন্টিনার হয়ে সর্বকালের সর্বোচ্চ ১২৫টি গোল করার পাশাপাশি কাতার বিশ্বকাপে বিশ্বজয়ের মহাকাব্য রচনা করেন। বিশ্বকাপে সর্বোচ্চ ৩৪টি ম্যাচ খেলা ও ২৩টি জয়ের রেকর্ডও এখন তাঁর ঝুলিতে। বিদায়ী বার্তায় আবেগাপ্লুত মেসি লেখেন, “আমি আমার সবটুকু দিয়েছি… নিজেকে একদম খালি করে দিয়েছি, আমার মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই। এই ২০ বছরের সব ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।” চিঠির শেষভাগে তিনি যোগ করেন, “আমাকে আর্জেন্টাইন করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ!! এগিয়ে যাও আর্জেন্টিনা।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার

আপডেট সময় ০৮:১৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬