ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ৬ হাজার টাকার জন্য প্রাণ হারান অভিনেত্রী

কাগজের খবর ডেস্ক:

৬ হাজার টাকার জন্য প্রাণ হারান অভিনেত্রী

বলিউডে রঙিন ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখে মুম্বাই পাড়ি দিয়ে মাত্র ৬ হাজার টাকার জন্য খুন হতে হয়েছিল কৃতিকা চৌধুরী নামে এক ভারতীয় উঠতি অভিনেত্রীকে।

সেই লোমহর্ষক কাহিনি মনে করে ৪ বছর পরও অনেকের গায়ে কাঁটা দেয়!

ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে ১৯৯০ সালে জন্ম কৃতিকার। উত্তরপ্রদেশের চিত্রকূট ইন্টার কলেজে পড়াশোনা করেছেন। তারপর সেই পাঠ চুকিয়ে অভিনয় শিখতে চলে আসেন দিল্লি।

অচেনা শহরে এসে বিজয় দ্বিবেদী নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় কৃতিকার। বলিউডের বিখ্যাত পরিচালকদের সঙ্গে ওঠাবসা রয়েছে বলে তার কাছে দাবি করেছিলেন বিজয়। কৃতিকাও সরলমনে তা বিশ্বাস করেছিলেন।

বিজয়ের সঙ্গেই মুম্বাই পাড়ি জমান তিনি। দিনে দিনে সম্পর্ক গাঢ় হয় তাদের; বিয়েও করেন।

কৃতিকা ততদিনে অল্প-বিস্তর মডেলিং শুরু করেছিলেন। এরইমধ্যে ২০১১ সালে ‘পরিচয়’ নামে একটি হিন্দি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান। ২০১৩ সালে কঙ্গনা রানাওয়াতের ‘রাজ্জো’ চলচ্চিত্রেও কাজ করেন তিনি। পাশাপাশি আরও কিছু টিভি ধারাবাহিকে দেখা মেলে তার।

তবে কৃতিকা চেয়েছিলেন বলিউডে পাকা আসন গড়তে। পার্শ্ববর্তী চরিত্রে থেমে থাকতে চাননি। এ নিয়ে বিজয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।

২০১৭ সালের ১২ জুন স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টা নাগাদ বহুতল ভবনের বাসিন্দারা পাঁচতলার ফ্ল্যাটটি থেকে চরম দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। কৃতিকা ফ্ল্যাটে একাই থাকতেন। প্রতিবেশীরা পুলিশকে জানান, বন্ধ ঘরের ভেতর থেকে টিভি চলার শব্দ পাওয়া যাচ্ছে। পুলিশ এসে দরজা ভেঙে বিছানার ওপর নাইট গাউন পরিহিত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। অভিনেত্রীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং পাশেই পড়ে ছিল রক্তমাখা একটি ধাতব বস্তু। এ ছাড়া ঘর থেকে কিছু সাদা পাউডার (মাদক) ও রক্তমাখা একটি পুরুষের শার্ট উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, মাথায় ৩টি মারাত্মক আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। পুলিশের মতে, অপরাধ আড়াল করতে এবং মরদেহ দ্রুত পচে যাওয়া রোধ করতে খুনিরা ঘরের টিভি ও এসি চালু রেখে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়।

তদন্তে নেমে পুলিশ কৃতিকার ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে বের হয়ে যেতে দেখে। পাশাপাশি ফ্ল্যাটে ফেলে যাওয়া পুরুষের রক্তমাখা শার্টের ডিএনএ এবং খবরের ওপর ভিত্তি করে পুলিশ পানভেল থেকে মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তারা হলো নালাসোপারার বাসিন্দা শাকিল নাসিম এবং গোভান্ডির বাসিন্দা বাসুদেব।

পুলিশের দাবি অনুযায়ী, খুনের নেপথ্যে রয়েছে মাত্র ৬,০০০ রুপির মাদকের দেনা।

খুনের কারণ জেনে চমকে ওঠে সবাই। বিষাদগ্রস্ত কৃতিকা ক্রমে মাদকের নেশায় বুঁদ হয়ে পড়েছিলেন। ওই দুজনের কাছ থেকে মাদক কিনতেন তিনি। কৃতিকার থেকে তারা ৬ হাজার টাকা পেতেন বলে দাবি তাদের। ওই টাকা না দেওয়ায়ই ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় বারবার আঘাত করে তাকে খুন করা হয়! সূত্র : আনন্দবাজার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাত্র ৬ হাজার টাকার জন্য প্রাণ হারান অভিনেত্রী

আপডেট সময় ০৬:৩০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬