শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শ্রীনগর কলেজ গেট থেকে র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চকবাজারে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়সাল আহমেদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম লজিন।
এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল কাড়াল, উপজেলা যুবদলের সদস্যসচিব মামুনুর রশিদ মামুন, শ্রীনগর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন আলম,আশরাফুল ইসলাম, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি শুভ,বাঘড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মঞ্জু মোড়ল,রাড়িখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহেল খান ও সদস্যসচিব মো. উজ্জ্বল গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে চকবাজারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়সাল আহমেদ রনি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

























