ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় জামায়াত-সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

নিজস্ব সংবাদ :

বগুড়ায় জামায়াত-সমর্থিত সাতজন রাষ্ট্রীয় আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার (১৭ আগস্ট) সকালে তারা জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীরা হলেন—অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাফিকুর রহমান শাফি, অতিরিক্ত সরকারি কৌঁসুলি (জিপি) এমদাদুল ইসলাম এবং সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আরিফুর রহমান, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, ইন্দ্রজিৎ ও আতাউর রহমান সবুজ।

২০২৪ সালের রাজনৈতিক আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের পর বগুড়া জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা হিসেবে তারা দায়িত্ব পালন করে আসছিলেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে অ্যাডভোকেট শাফিকুর রহমান শাফি বলেন, জনগণের প্রত্যাশা ও জুলাই আন্দোলনের ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে তিনি হতাশ। একই সঙ্গে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকারের অবস্থান এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তও তাকে উদ্বিগ্ন করেছে।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগে সরকারের ও ক্ষমতাসীন রাজনৈতিক পক্ষের প্রভাব বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার মতে, এতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাংবিধানিক শাসন ও আইনের শাসন নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

শাফিকুর রহমান বলেন, এসব পরিস্থিতির কারণে বিবেকের তাড়নায় রাষ্ট্রীয় আইন কর্মকর্তার পদে থেকে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, সোমবার সাতজন আইন কর্মকর্তা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রচলিত বিধি অনুযায়ী পদত্যাগপত্রগুলো পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকায় পাঠানো হবে।

এ সময় ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ, সহসভাপতি সাখাওয়াত হোসেন মল্লিকসহ সংগঠনের আরও কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় জামায়াত-সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

আপডেট সময় ০২:৪২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬