ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নলডাঙ্গায় দুই মাদকসেবীকে কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

নিজস্ব সংবাদ :

বিপ্লব তালুকদার:নাটোর জেলা প্রতিনিধি,

নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার মাধনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আবুল কালাম আজাদ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পূর্ব মাধনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. খোরশেদ আলম (৪৫)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

একই ধারায় পশ্চিম মাধনগর গ্রামের মজিবর রহমানের ছেলে মো. মুক্তার আহম্মদ (৪৮)-কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় দুই মাদকসেবীকে কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

আপডেট সময় ০১:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬