ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনুদানের তালিকা ঘিরে মুলাদীতে ইমামকে হাতুড়িপেটার অভিযোগ

নিজস্ব সংবাদ :

বরিশাল প্রতিনিধি

বরিশালের মুলাদী উপজেলায় সরকারি অনুদানের জন্য মসজিদের মুয়াজ্জিনের তালিকাকে কেন্দ্র করে এক ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, তালিকায় নিজের নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে বাবা ও ছেলে মিলে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে আহত করেন।

বুধবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের প্যাদারহাট সিকদার বাড়ি বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইমাম হলেন মুফতি মাহফুজুর রহমান (২৯)। তিনি কাজিরচর ইউনিয়নের বড়ইয়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারি অনুদানের জন্য উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের নামের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। ওই মসজিদের পক্ষ থেকে মুয়াজ্জিন হিসেবে নূরে আলম সিকদারের নাম পাঠানো হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন একই মসজিদে আজান দেওয়া রাকিব সিকদার (১৮) ও তার বাবা মিজান সিকদার (৪৫)। মঙ্গলবার সন্ধ্যায় এ নিয়ে ইমাম মাহফুজুর রহমানের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক হয় বলে জানা গেছে।

মুসল্লিদের ভাষ্য অনুযায়ী, বুধবার ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইমামের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত ইমাম মাহফুজুর রহমান জানান, এটি গ্রামের মসজিদ হওয়ায় এখানে স্থায়ী বেতনভুক্ত কোনো মুয়াজ্জিন নেই। নূরে আলম সিকদার ও রাকিব সিকদার দুজনই নিয়মিত আজান দেন। তবে মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বয়োজ্যেষ্ঠ হওয়ায় নূরে আলম সিকদারের নাম অনুদানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘটনার পর বুধবার বিকেলে আহত ইমামের বাবা মোশাররফ হোসেন রাড়ী বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মিজান সিকদার ও তার ছেলে রাকিব সিকদারকে আসামি করা হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

অনুদানের তালিকা ঘিরে মুলাদীতে ইমামকে হাতুড়িপেটার অভিযোগ

আপডেট সময় ০২:৪২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬