ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্ট্রোকের পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাবি আইবিএ শিক্ষার্থীর প্রয়াণ

নিজস্ব সংবাদ :

মামুন রেজা রাজশাহী প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, সম্প্রতি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন সাইমন। শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত পদক্ষেপে তাকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সাইমনের এই আকস্মিক ও অকাল মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর শিক্ষক, সহপাঠী ও প্রিয়জনরা এই অপূরণীয় ক্ষতিতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইবিএ পরিবারের পক্ষ থেকে এক যৌথ শোকবার্তায় প্রয়াত শিক্ষার্থীর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সাথে তাঁর শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পরম করুণাময় আল্লাহর কাছে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

স্ট্রোকের পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাবি আইবিএ শিক্ষার্থীর প্রয়াণ

আপডেট সময় ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬