ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে স্কুল ড্রেস: বিটিএমএর ১ লাখ পোশাক হস্তান্তর

নিজস্ব সংবাদ :

শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকারের ‘বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম’ বাস্তবায়নে এগিয়ে এসেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এ উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটি সরকারের কাছে ১ লাখ স্কুল ড্রেস হস্তান্তর করেছে।

রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এমন সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তারা সরকারের শিক্ষা সহায়তা কার্যক্রমে বেসরকারি খাতের অংশগ্রহণকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

বিটিএমএর পক্ষে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শামীম ইসলাম ও শফিকুল ইসলাম সরকারসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংগঠনের নেতারা জানান, দেশের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও শিক্ষা সহায়তার সুফল পাবে এবং মানসম্মত শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে স্কুল ড্রেস: বিটিএমএর ১ লাখ পোশাক হস্তান্তর

আপডেট সময় ১২:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬