ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কনসার্টে বোতল ছোড়ার বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখছেন হাসান

স্টাফ রিপোর্টার:

হাসান

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হয়েছিল একটি কনসার্ট। ‘বর্ষা বিপ্লবের গান’ নামে সেই কনসার্টটির আয়োজন করেছিল মুনসুন কালচারাল অ্যালায়েন্স। সেই অনুষ্ঠানে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড ও সংগীতশিল্পী অংশ নেন।

আয়োজিত সেই কনসার্টে গান গাওয়ার সময় দর্শকসারি থেকে ছুড়ে মারা হয় পানির বোতল। বোতল ছোড়ার ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন আর্ক ব্যান্ডের প্রধান ও জনপ্রিয় সংগীতশিল্পী হাসান। এ ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হলেও সংযত প্রতিক্রিয়া জানিয়েছেন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। বিষয়টি ক্ষমাসুন্দরভাবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে হাসান জানান, দীর্ঘ সংগীতজীবনে মঞ্চে এমন পরিস্থিতির মুখোমুখি তাকে আগে কখনো হতে হয়নি। একই সঙ্গে ভবিষ্যতে দেশের কোনো শিল্পীকে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে না হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

হাসান লেখেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি।’

ঘটনার জন্য কাউকে কঠোরভাবে দোষারোপ না করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার কথা জানিয়ে তিনি বলেন, ‘তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’

তিনি বলেন, ‘আমি কিছুই মনে করি নাই, হয়তো কেউ ভুল করে ফেলছে! ভবিষ্যতে আর কারও ওপর এ রকম যেন না হয়, সেই কামনা রইল।’

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বান জানিয়ে আর্ক ব্যান্ডের এই শিল্পী বলেন, ‘আমাদের দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, এটা ঠিক নয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী।’

এ ঘটনার পর সামাজিক মাধ্যমে দেশের সংগীতাঙ্গনের অনেক শিল্পী ও তারকা মতামত জানিয়েছেন। তারা কনসার্টে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এ ধরনের আচরণকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেন তারা। তাদের অনেকেই বলেন, মতের অমিল বা ব্যক্তিগত অপছন্দ থাকতেই পারে, কিন্তু কোনো শিল্পীর প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কনসার্টে বোতল ছোড়ার বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখছেন হাসান

আপডেট সময় ০৬:৪৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬