ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিল্পপতিদের সঙ্গে তারেক রহমানের দ্বিতীয় বৈঠক শনিবার

নিজস্ব সংবাদ :

দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের সঙ্গে দ্বিতীয় দফায় মতবিনিময় সভায় বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, নীতিনির্ধারক কর্মকর্তা এবং আমন্ত্রিত শিল্প উদ্যোক্তাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সভায় দেশের শিল্প ও বিনিয়োগ খাতের প্রভাবশালী উদ্যোক্তারা অংশ নেবেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন ডিবিএল গ্রুপের এম এ জব্বার, প্যাসিফিক জিন্স গ্রুপের সৈয়দ মোহাম্মদ তানভীর, এপেক্স ফুটওয়্যারের সৈয়দ নাসিম মঞ্জুর, বে ফুটওয়্যারের জিয়াউর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের আহসান খান চৌধুরী, ইনসেপ্টা গ্রুপের আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের হাফিজুর রহমান খান, র‍্যাংস গ্রুপের সোহানা রউফ চৌধুরী, এসিআই পিএলসির ড. আরিফ দৌলা, আবুল খায়ের গ্রুপের আবু সাঈদ চৌধুরী, সালমা গ্রুপের চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, মেঘনা গ্রুপের মোস্তফা কামাল, যমুনা গ্রুপের সালমা ইসলাম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এস এম মাহবুবুল আলম এবং সিরামিক ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের ময়নুল ইসলাম।

সরকারের পক্ষ থেকে অর্থ, বাণিজ্য, শিল্প, স্বরাষ্ট্র, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, পররাষ্ট্র, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআরের চেয়ারম্যান, বিডার নির্বাহী চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈঠকে শিল্প খাতের বর্তমান পরিস্থিতি, দেশি-বিদেশি বিনিয়োগের পরিবেশ, ব্যবসা সহজীকরণ, জ্বালানি সরবরাহ, কর ও শুল্কনীতি, রপ্তানি সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

শিল্প উদ্যোক্তারা তাদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, বিনিয়োগবান্ধব পরিবেশ শক্তিশালী করা এবং শিল্প খাতের চলমান সংকট নিরসনে সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারণে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় এই বৈঠক থেকে শিল্প ও বিনিয়োগ খাতের জন্য নতুন দিকনির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা তৈরি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিল্পপতিদের সঙ্গে তারেক রহমানের দ্বিতীয় বৈঠক শনিবার

আপডেট সময় ০২:১৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬